নারায়ণগঞ্জের ফতুল্লায় লুট হওয়া শটগান ও কার্তুজসহ আটক ১

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।


মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা হতে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে বলেও উল্লেখ করা হয়।

র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৯ মে ২০২৬) রাত আনুমানিক ১০টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজসহ একজনকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, পলাশ হোসেন আকাশ নামে এক ব্যক্তি লুট হওয়া অস্ত্র ও কার্তুজ নিরাপদ স্থানে রাখার উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি শটগান ও ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন- মোঃ পলাশ হোসেন আকাশ (৩২)। তিনি ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া, শিবু মার্কেট, দরগাবাড়ী এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত