সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ও শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না। সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত “ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মোঃ আলী হোসেন ফকির এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে অপরাধের ধরন ও মাত্রা পরিবর্তিত হয়েছে। সাইবার ক্রাইম, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হবে। তিনি আরও জানান, পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় দুটি আধুনিক পুলিশ প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হবে এলিট ফোর্সের জন্য এবং অন্যটি সাধারণ ফোর্সের জন্য। পাশাপাশি এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন করা হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া জমি প্রাপ্তি সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ ‘পুলিশ স্পোর্টস কমপ্লেক্স’ নির্মাণ করা হবে। অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, “জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতি অনুসরণে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অপরাধ দমনে কৌশলী হতে হবে, তবে কোনো অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করা যাবে না।” তিনি পুলিশের সেবার মানোন্নয়নে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও অনলাইন জিডিসহ সব ধরনের সেবা দ্রুততম সময়ে প্রদানের নির্দেশ দেন। একই সঙ্গে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়িয়ে পর্যটন খাতের ভাবমূর্তি উজ্জ্বল করার ওপর গুরুত্বারোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিটি থানাকে সেবার কেন্দ্রে পরিণত করতে হবে। আধুনিক পুলিশিং ডকট্রিন অনুযায়ী প্রিভেন্টিভ পুলিশিং বা অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” সভায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণের আলোকে পুলিশের আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নারায়ণগঞ্জে সর্ব মহলের শ্রদ্ধা ও নানা আয়োজনে দিনব্যাপী মহান স্বাধীনতা দিবস পালিত এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধ ও মুক্তিযুদ্ধের সূচনা হয় এদিন। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৬তম মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জেলার সর্বস্তরের মানুষ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন ম...
মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬” উদযাপন করা হয়। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পু...
২৬ মার্চ 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত। নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর আয়োজনে ২৬ মার্চ 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, সৈয়দা নুরমহল আশরাফী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মেনহাজুল আলম পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ। পুলিশ সুপার তার...
মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির শ্রদ্ধা ঢাকা, ২৬ মার্চ ২০২৬ খ্রি. আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহ...
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের পুষ্পস্তবক অর্পণ মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া , নারায়ণগঞ্জ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে নগরীর চাষাড়া এলাকায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশা...