নারায়ণগঞ্জের সদরে র‍্যাব-১১ এর অভিযানে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক।

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

 

 

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে ০৬ বোতল ফেন্সিডিল, ১৩৫ পিস ইয়াবা ও নগদ ৩০ হাজার ২০ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১।

 

র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে র‍্যাব সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানাধীন বাবুরাইল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

 

অভিযানে বাবুরাইল এলাকার জনৈক পলাশের পরিত্যক্ত বাসা থেকে মোঃ হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক হোসেন বাবুরাইল এলাকার বাসিন্দা। তার পিতা রতন মিয়া এবং মাতা মোছাঃ সাফিয়া বেগম।

 

র‍্যাব জানায়, গোপন তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছিল। এতে স্থানীয় বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। পরে গোপন সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটককৃতের কাছ থেকে ০৬ বোতল ফেন্সিডিল, ১৩৫ পিস ইয়াবা ও নগদ ৩০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন বলে জানিয়েছে র‍্যাব।

 

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-১১ জানিয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত