শেরপুরের শ্রীবরদীতে ১১০ পিছ ইয়াবা ৫ গ্রাম হিরোইনসহ তিন মাদক কারবারি আটক
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ১১০ পিছ ইয়াবা ও ৫ গ্রাম হিরোইনসহ তিন মাদক কারবারি কে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে মোঃ কমল মিয়া (৪০), ও মো: ইদ্রিস আলীকে সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা এলাকা থেকে ১১০ পিছ ইয়াবাসহ আটক করেছে এবং অপর আসামী মজনু মিয়া (৫২) কে ৫ গ্রাম হিরোইনসহ ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী ব্রীজের উত্তর পাশে চায়ের দোকানের সামনে থেকে আটক করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে তাদেরকে মাদক মামলায় শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মোরশেদ আলম ও মোহাম্মদ হাবিবুল্লাহ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আটক করতে সক্ষম হয়েছে। মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে শ্রীবরদীর সীমান্তবর্তী এলাকাসহ উপজেলার বিভিন্ন যায়গায় ব্যবসা করে আসছেন। গত ৯ মে শনিবার রাত ৯ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোরশেদ আলম অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা গ্রামের মো: নছিম উদ্দিনের ছেলে কমল মিয়া এবং ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী মোল্লাপাড়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মো: ইদ্রিস আলী কে মাদক কারবারি কমল মিয়ার বাড়ীর সামনে কাচা রাস্তার উপর হইতে ১১০ পিছ ইয়াবাসহ আটক করেছে।
অপরদিকে এসআই হাবিবুল্লাহ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা নামাপাড়া এলাকার মৃত আখের বক্সের ছেলে মো: মজনু মিয়াকে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী ব্রীজের উত্তর পাশে জনৈক মোঃ নুরুল ইসলাম (৫৫) এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের ১০ মে রবিবার দুপুরে মাদক মামলায় শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। । তিনি আরও বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে কোনো আপোষ না। কাজেই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।