মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
শনিবার (০৯ মে ২০২৬) সকাল ০৬টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর বউ বাজার রেললাইন সংলগ্ন লাল সবুজ পিজিয়ন ক্লাবের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়।
অভিযানে মো: সাগর (৩০) ও মোঃ সুমন (৩০)-কে আটক করা হয়।
পরে তাদের হেফাজত থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩.৫ গ্রাম, আনুমানিক মূল্য ১০,৫০০ টাকা) উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।