মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র এক সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই মাদকগুলো আটক করেন। বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য বিকাল আনুমানিক ১৮:০০ ঘটিকায় কিরণগঞ্জ বিওপি’র নায়েক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৪-এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এই তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালীন পাচারকারীরা পালিয়ে গেলেও টহল দল তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় 'Kuf Relief' সিরাপ উদ্ধার করে। বিজিবি জানায়, এই সিরাপগুলো ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) মোঃ হারুন মিয়া এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ০৯/০৫/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ১২.৪৫ ঘটিকায় সোনারগাঁও থানাধীন আমবাগ এলাকার ফকির গ্রুপের বাগান বাড়ীর পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে অভিযা...
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শনিবার (০৯ মে ২০২৬) সকাল ০৬টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর বউ বাজার রেললাইন সংলগ্ন লাল সবুজ পিজিয়ন ক্লাবের সামনে পাকা রাস্তায় অভিযান চ...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে। আজ শনিবার (০৯ মে, ২০২৬) সকাল ০৮:৩০ থেকে ০৯:০০ ঘটিকার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামস্থ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল ওই এ...
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় আরও ৫ জনকে আটক করে পুলিশ আইনের ৩৪ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (০৯ মে ২০২৬) নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা পুলিশ, বিজিবি, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে প্রায় ২০০ সদস্যের যৌথ বাহিনী এ অভিযান...
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:- ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর এলাকা থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অভিযানে সাড়ে ৪৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার। জানাযায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর এলাকা থেকে সাড়ে ৪৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গতকাল...