মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) আরিফ তালুকদার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানাধীন বন্দর বাসস্ট্যান্ড রেললাইন সড়কের মদনগঞ্জ থেকে মদনপুর এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শফিকুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন (তাতীপাড়া) গ্রামের আশরাফ আলীর ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দরের রূপালী আবাসিক এলাকায় বসবাস করতেন।
এসময় তার দখল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।