মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ভুয়া র্যাব পরিচয়ে প্রতারণাকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সংগ্রামপুর দক্ষিণপাড়া এলাকার আক্তারুজ্জামান (৪৬) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পূর্ব ডেকরা মিয়াজীবাড়ী এলাকার মো. আমিরুল ইসলাম রাসেল (৩২)। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি অ্যাশ কালারের ব্যাগ, একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাফ এবং র্যাব লেখা চারটি কালো কটি উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৪-৪৫৭২ নম্বরের একটি মাইক্রোবাসের তথ্যও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে র্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা সরকারি বাহিনীর পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করতো বলেও জানিয়েছে। এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামে একটি কুখ্যাত ভূমি দস্যু চক্র কর্তৃক বন্ধ হচ্ছেনা সরকারী খাল ও রাষ্ট্রীয় সম্পদ ক্রয়- বিক্রয়৷ সরকারী নির্দেশনা অনুযায়ী নদী ও খাল খননের কাজ সারাদেশব্যাপী শুরু হওয়ার পর থেকে ভূমিখেকোরা আরো বেপরোয়া হয়ে ওঠেছে। সরকারি ১নং খাস খতিয়ানের জায়গা যেন হরিলুটের মহোৎসবে মেতে উঠেছে ভূমি দস্যুরা৷ জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের একমাত্র পানি নিস্কাসনের রাস্তা, জানাযার...
ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়। বিকেল ৪টা ১০ মিনিটে গোদনাইল সৈয়দপ...
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল গত ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ১০ মিনিটে উপজেলার উত্তর পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠ এল...
_র্যাব-১০ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে টাগারপাড় এলাকা থেকে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন গ্রেফতার।_ নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি দেলোয়ার হোসেন (৪৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার (০৪ মে) বিকাল আনুমানিক ১৫.৩০ ঘটিকায় ফতুল্লা থানাধীন টাগারপাড় এলাকায় এই পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি...
ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাই কাজে ব্যবহৃত ও ছিনতাইকৃত দুটি মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হারুনুর রশিদের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানটি রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে পাকা সড়কে পরিচালিত...