নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ভোরে ফতুল্লা মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব হাসিনুজ্জামান এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে থানার একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকার তসলিমপট্টিতে গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায়।
অভিযানকালে রনি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। এসময় তার হেফাজত থেকে ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের এসএস তৈরি কুড়াল এবং একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে এবং পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত