নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল গত ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ১০ মিনিটে উপজেলার উত্তর পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠ এলাকা থেকে
১) মোঃ হুমায়ুন কবির বাদশা (৩৫) এবং
২) মোঃ সেলিম (৪২)
নামক দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস এবং আরেকটি পলিথিনে মোড়ানো ১০ পিসসহ মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৩ গ্রাম) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০ (ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত