মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) মোঃ হারুন মিয়া এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ০৯/০৫/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ১২.৪৫ ঘটিকায় সোনারগাঁও থানাধীন আমবাগ এলাকার ফকির গ্রুপের বাগান বাড়ীর পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে।
এসময় গ্রেফতারকৃতরা হলো—
১। দেওয়ান আরজু (৫০), পিতা-মৃত দেওয়ান বিল্লাল, মাতা-মৃত নুরজাহান বেগম, সাং-আমবাগ, পোঃ-পেরাব বাজার, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।
২। মোঃ শান্ত (২০), পিতা-মৃত জাকারিয়া, মাতা-মোসাঃ মাসুদা বেগম, সাং-আমবাগ, পোঃ-পেরাব বাজার, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।
৩। জনি বিশ্বাস (২৮), পিতা-নীলমনি বিশ্বাস, মাতা-সরস্বতী রানী বিশ্বাস, সাং-ভরৎ, পোঃ-পেরাবো, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।
গ্রেফতারকৃতদের হেফাজত হতে ০৩টি সাদা পলিথিনে মোড়ানো সর্বমোট (২০+০৫+০৫)=৩০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ০৩ গ্রাম, উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।