মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে একটি মাটিভর্তি ট্রাক্টর জব্দসহ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ। অভিযান চলাকালে সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট এলাকা থেকে মাটি পরিবহনরত অবস্থায় একটি ট্রাক্টরসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ সুমন আলী (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর (জয়ন্দীপুর) গ্রামের মোঃ সোহবুল হকের ছেলে।জিজ্ঞাসাবাদে আটককৃত সুমন আলী স্বীকার করেন যে, তিনি পদ্মা নদীর তীর ঘেঁষে জয়ন্দীপুর এলাকার কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছিলেন। এই অপরাধের ভিত্তিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী ও পরিবেশ বিধ্বংসী কাজ থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ জানান, নদী রক্ষা ও কৃষি জমির উর্বরতা রক্ষায় অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধঃ চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় সাংবাদিকরা। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় বক্তারা বলেন, চায়ের দোকানে চা খাওয়ার সময় হত্যা, ছিনতাইসহ ৯টি মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে পরিক...
ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেফতারকৃত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ আক্রান্তের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫টার দিকে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায়। এ সময় অস্ত্র আইনের মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলা...
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল গত ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সোনারগাঁও থানাধীন দড়িকান্দি এলা...
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে পটিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের কারিগরি ল্যাব অফিস থেকে ৪ এপ্রিল সোমবার দিবাগত রাতে কোন একসময় দুষ্কৃতকারী সংঘবদ্ধ দল স্কুলের ১৭ টি সিপিইউ ভাংচুর ও দুটি মনিটর নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস বাদী হয়ে ৫ এপ্রিল মঙ্গলবার পটিয়া থানায় অজ্ঞাত নামার বিরুদ্ধে জিডি নং ২৯০ দায়ের করেছে। এবিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস জানান, ৪ এপ্রিল তিনি সহ সহকর...
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন র্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা ৫/৫/২০২৬ ইং মঙ্গলবার দুপুর ১ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৩ নং ওয়ার্ড মাসদাইর বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত র্যাব কর্মকর্তারা হলেন— মাহি, ইব্রাহিম ও নজিবুল। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় র্যাব কর্মকর্তা নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে তিনজন র্যাব কর্মকর্তা মাদকবির...