নোয়াখালীর চরজব্বরে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।


নিজস্ব প্রতিবেদক:
_র‍্যাব-১১ এর অভিযানে সুধারাম থানার মাইজদী এলাকা থেকে আটক মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের_


নোয়াখালীর চরজব্বার এলাকায় এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প।
গ্রেফতারকৃত আসামির নাম আবুল খায়ের (৩৫)। তিনি স্থানীয় একটি মাদ্রাসার প্রধান শিক্ষক বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ মে ২০২৬ দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে নোয়াখালীর সুধারাম থানা এলাকার মাইজদীর ইসলামিয়া রোডস্থ মায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আবুল খায়েরকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্রী। গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সকালে ভুক্তভোগীর মা মেয়ের শারীরিক সমস্যার কথা জানিয়ে তাকে ঝাড়ফুঁক করার অনুরোধ করেন। অভিযোগ রয়েছে, এ সুযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের কৌশলে ওই ছাত্রীকে নিজের কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন।
পরবর্তীতে মেয়েটি কান্নাকাটি করলে তার মা বিষয়টি জানতে পারেন। পরে থানায় মামলা দায়ের করা হলে আসামিপক্ষ ভুক্তভোগীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলেও অভিযোগ উঠে।
ঘটনার পর থেকেই র‍্যাব-১১ এর সিপিসি-৩ ইউনিট গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযানের মাধ্যমে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম থানা-এ হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত