সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল গত ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সোনারগাঁও থানাধীন দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী মেইন রোড থেকে মো. শফিকুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও এলাকার মৃত জহর আলীর পুত্র। বর্তমানে তিনি সোনারগাঁও থানার হাতকোপা এলাকায় কামাল ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসমূহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি গ্রহণের অভিযোগে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত