বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই
স্টাফ রিপোর্টার | বাংলাদেশ দিগন্ত
বাংলাদেশের কোরআনপ্রেমী মুসলমানদের হৃদয় ভেঙে দিয়ে ইন্তেকাল করেছেন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হাফেজ ত্বকী আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের গৌরব উজ্জ্বল করেছিলেন। অল্প বয়সেই তিনি পবিত্র কোরআন তেলাওয়াতের অনন্য কণ্ঠে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেন।
তাঁর মৃত্যুতে ইসলামিক সংগঠন, আলেম সমাজ ও সাধারণ মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন।
ক