এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাস কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোনো যৌক্তিক কারণ ও সরকারি নির্দেশনা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসে অতিরিক্ত ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। ছাত্র ফেডারেশন জানায়, ২০২৪ সালের অক্টোবরে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে সাতদিন, ২৪ ঘণ্টা হাফ পাস কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হলেও অধিকাংশ পরিবহন তা মানছে না। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো: ১। অবিলম্বে অতিরিক্ত ৫ টাকা ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া পুনর্বহাল করতে হবে। ২। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া সর্বোচ্চ ২৫ টাকা নির্ধারণ করতে হবে। ৩। সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে কোনো শর্ত ছাড়াই শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে। ৪। সরকারি সিদ্ধান্ত ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ একটি শ্রমজীবী অধ্যুষিত এলাকা। কোনো ধরনের আলোচনা বা বিআরটিএ’র নির্দেশনা ছাড়া মালিকপক্ষের একক সিদ্ধান্তে ভাড়া বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর না করে বারবার হয়রানি করা হচ্ছে। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সাধারণ শিক্ষার্থী ও জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” এ সময় সংগঠনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আজ (৬ সেপ্টেম্বর ২০২৫) শনিবার খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রেেফসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল জীবন, সমাজ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। নবী মুহ...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ইন্টার্নশিপ ও প্রজেক্টের জন্য বরাদ্দ ভাতা অপ্রতুল হওয়ায় শিক্ষার্থীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত তিন হাজার টাকা দিয়ে ইন্টার্নশিপ ও প্রজেক্ট সংক্রান্ত খরচ সামলানো সম্ভব নয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।বুটেক্সের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/ থিসিস এর কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/থিসিসবাবদ শিক্ষার্থীপ্র...
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি “ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন” নামের একটি সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়,ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ও শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি প্রকৌশল কলেজগুলোকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) কাঠামোর আওতায় আনার দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়,এটি নিটার শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয়। শি...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৬ জন মেধাবী শিক্ষার্থী অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫। এটি জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) যৌথভাবে পরিচালিত একটি নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি। তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সক্রিয় ভূমিকা রাখাই এ ফেলোশিপের মূল উদ্দেশ্য। এ বছর বিশ্বের ৭ হাজার ৫০০-এরও বেশি বিশ্ববি...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, চমৎকার একটি খেলা উপহার দেওয়ার জন্য চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অ...