মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রফেসরপাড়ায় এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস (IELTS) ও অ্যাসেট (ASSET) প্রজেক্টের ‘ইংলিশ ফর ওয়ার্ক-২’ এবং ‘ট্যুর গাইডিং-৩’ ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে যাত্রা শুরু করেছে ‘এনআর’স ওয়ার্ল্ড (NR’s World) ইংলিশ এডুকেশন সেন্টার। শনিবার (৯ মে) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআর’স ওয়ার্ল্ডের উপদেষ্টা এনামুল হক তুফান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা আহমদ এবং শাহ নেয়ামতুল্লাহ কলেজের ইংরেজি প্রভাষক নওসাবাহ নেহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাসনিয়া অলিভ ইউসা ও ইসরাত জাহান। স্বাগত বক্তব্য দেন এনআর’স ওয়ার্ল্ডের পরিচালক ইব্রাহিম খলীল (নয়ন)। এসময় প্রতিষ্ঠানের ট্রেইনার রিফা তামান্নাসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও কার্যকর শিক্ষাপদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এনআর’স ওয়ার্ল্ড কাজ করবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এখানে স্পোকেন ইংলিশ, কিডস স্পোকেন ইংলিশ এবং একাডেমিক ইংলিশ কোর্স চালু রয়েছে। শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথক পাঠদানের ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীরা নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ইংরেজি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এসএনসি ডিবেটিং ক্লাবের উদ্যোগে 'ম্যাক্স হাসপাতাল আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা' ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৩ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১ ঘটিকায় কলেজ মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হ...
নিজস্ব প্রতিবেদক | ঢাকা বর্তমান সরকারের ক্ষমতায় আসার দুই মাস পূর্ণতার উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘সরকারের দুই মাস: প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা সরকারের বহুমুখী উন্নয়নকাজ, স্বচ্ছতা-জবাবদিহিতা এবং ভবিষ্যৎ পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে একটি আধুনিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের আস্থা অর্জন সোমালিয়ার দারুসসালাম বিশ...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) অপরাহ্নে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত...
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া: শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষা পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ-এ শিক্ষক–অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মাহম...
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : আজ ০৮ এপ্রিল ২০২৬ ইং, রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় বিদ্যালয় এর আয়োজনে উক্ত স্কুলের মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি আলীনুর খান এবং নারায়ণগ...