প্রকাশ : ... | ... | ...

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তার চেক পেলো রাঙামাটি সদরের ৪৮ পরিবার


সংযুক্ত ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে রাঙামাটি সদর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, অসুস্থ ও হত-দরীদ্র শিক্ষার্থীদের মাঝে সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৮ পরিবারের মাঝে মোট ৫ লক্ষ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ হোসেন চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এসময় ইউএনও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে।