প্রকাশ : ... | ... | ...

সিদ্ধিরগঞ্জে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়। বিকেল ৪টা ১০ মিনিটে গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকায় মানিকের অটো গ্যারেজের সামনে, রাত ১১টা ২০ মিনিটে কদমতলী এলাকায় এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং ভোর ৫টা ৪৫ মিনিটে ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মুনসুরুল আজম রাসেল (২৮), মোঃ আমজাদ হোসেন (৩০), নাজিম উদ্দিন (৫৫) এবং মোঃ ইকবাল হোসেন (৪০)। পরে তাদের দেহ তল্লাশি করে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।