| ছবি: সংগৃহীত।
_র্যাব-১০ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে টাগারপাড় এলাকা থেকে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন গ্রেফতার।_ নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি দেলোয়ার হোসেন (৪৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার (০৪ মে) বিকাল আনুমানিক ১৫.৩০ ঘটিকায় ফতুল্লা থানাধীন টাগারপাড় এলাকায় এই পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১১ এর সহযোগিতায় এই অভিযানটি সফল করে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার পাচক গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। র্যাব জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার যমুনা পূর্ব থানার মামলা নম্বর- ০১(১১)০৪, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক)/(চ) অনুযায়ী ১০ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সাজার রায় হওয়ার পর থেকে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।